August 2, 2026, 5:52 pm
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

নাইক্ষ্যংছড়িতে এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুজা উদ্দিনের সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল

Reporter Name

নাইক্ষ্যংছড়িতে এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুজা উদ্দিনের সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল

নুরুল আবছার||বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে এ কর্মসূচি আয়োজন করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীনের সমর্থনে এ পথসভার আয়োজন করা হয়।

পথসভার আগে একটি বিশাল গণমিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি থানার মোড়, পেট্রোল পাম্প সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস সালাম আযাদ। তিনি তার বক্তব্যে বলেন,
“জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে দুর্নীতি ও জুলুমের অবসান ঘটানো হবে। সাধারণ খেটে খাওয়া মানুষের দায়িত্ব রাষ্ট্র নেবে এবং বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

এনসিপি মনোনীত প্রার্থী এসএম সুজা উদ্দীন বলেন, বান্দরবানের প্রকৃতি, মানুষের ভাষা ও জীবনযাত্রার বৈচিত্র্যকে বিবেচনায় রেখে উপযোগী কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটানো হবে।
বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা ভাতা নয়, কাজ দেব। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে।”

পথসভায় বক্তারা ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সভাস্থলে উপস্থিত হন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, উপজেলা জামায়াতের আমীর আবু নাছের, এসসিপির উপজেলা আহ্বায়ক রাশেদুল হাসান, আগামীর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বশরী, সদর ইউনিয়ন আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী ইউনিয়ন আমীর সেলিম উল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/