October 29, 2026, 3:59 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

নসিহা ফাউন্ডেশনের উদ্যোগে নাইক্ষ্যংছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নরুল আবছার |বান্দরবান প্রতিনিধি:

নসিহা ফাউন্ডেশনের উদ্যোগে নাইক্ষ্যংছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নরুল আবছার |বান্দরবান প্রতিনিধি:
রবের সন্তুষ্টির লক্ষ্যে নসিহা ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং ওয়ার্ডের ক্যাতুয়াইপাড়া এলাকায় মার্মা সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য লাচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মিডিয়া সেলের প্রচার সম্পাদক জিয়াউল হক আনছারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থোয়াই মংচিং মার্মা, মোহাম্মদ শাহ আলম, আবু ছিদ্দিক, মোহাম্মদ রাসেল ও সৈয়দ হোসেন।

বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/