July 29, 2026, 10:49 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

নবাগত ইউএনওর সঙ্গে মুকসুদপুরে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মো: রাজু মিয়া
মুকসুদপুর উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদ আশিক কবির। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।

মতবিনিময় সভায় ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, মুকসুদপুর উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই তার দায়িত্ব পালনের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মুকসুদপুর শাখার সভাপতি মাওলানা জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আইন বিষয়ক সম্পাদক আবু তালিব ফরাজী, জামায়াতে ইসলামীর মুকসুদপুর পৌর আমির কবির হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার ও সাংবাদিক সাঈদ আহমেদ টুটুল।

মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/