July 29, 2026, 6:58 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

ধুনটে বৈদ্যুতিক শটসার্কিট আগুনে দুই বিধবার বসতবাড়িতে পুড়ে ছাই

মোঃ আসাদুল ইসলাম ,স্টাফ রিপোর্টারঃ

ধুনটে বৈদ্যুতিক শটসার্কিট আগুনে দুই বিধবার বসতবাড়িতে পুড়ে ছাই

‎ মোঃ আসাদুল ইসলাম ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবেদ বেওয়া (৫০) ও রুলি বেওয়া (৫৫) নামের দুই ব্যক্তির সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

‎শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার বড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল কালাম আজাদ স্ত্রী নাসিমা বেওয়ার বাড়িতে রবিবার বিকেল অনুমান ৪ টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই গ্যাস সিলিন্ডার বাশটি হয়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ নগদ অর্থ পুড়ে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রামবাসী দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান। বর্তমানে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারসহ নাসিমা বেওয়া খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এবং তারা সকলের সহযোগিতা কামনা করেছে।

‎ক্ষতিগ্রস্ত নাসিমা বেওয়া জানান, রবিবার বিকেলে বাড়ি থেকে দরকারি কাজে বাইরে যাই তখন বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফিরে এসে দেখি পুরো বাড়ি পুড়ে গেছে। মেয়ে জামাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকা ঘরেই রক্ষিত ছিল। সেই টাকা, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল, অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
‎আমার নাসিমা বেওয়ার পাশে থাকা মরহুম ছাইফুল ইসলাম এর স্ত্রী রুলি বেওয়ার বাড়ি আগুনে পুড়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি হয়।
‎চিকাশী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুইটির পরিবারের অনুমান সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/