September 12, 2026, 3:21 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দ্বীনি শিক্ষায় আলোর ছোঁয়া: সীতাকুণ্ডে ৫ মাদ্রাসায় কোরআন–হাদিস ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম )

দ্বীনি শিক্ষায় আলোর ছোঁয়া: সীতাকুণ্ডে ৫ মাদ্রাসায় কোরআন–হাদিস ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম )

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বীনি শিক্ষা বিস্তার ও এতিম শিক্ষার্থীদের হাতে ইসলামী জ্ঞানের আলো পৌঁছে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইমারজেন্সি টিম সীতাকুণ্ড। সংগঠনটির তত্ত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকার পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় কোরআন শরীফ, হাদিস শরীফসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় উপকৃত প্রতিষ্ঠানগুলো হলো— বালিয়াদি খাদেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, সীতাকুণ্ড তাহফিজুল কোরআন মাদ্রাসা ও হযরত ইউসুফ শাহ হেফজখানা ও এতিমখানা, নডালিয়া নুরানি ও হেফজখানা এবং দারুস সুন্না সুন্নিয়া মাদ্রাসা।
বিতরণ কার্যক্রমে মোট ১৯৮ পিস পবিত্র কোরআন শরীফ, ১০০ পিস হাদিস শরীফ, ৩৫ পিস আমপারা সিরবা ও ৯৫ পিস রেয়াল শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করা হয়, যা দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইমারজেন্সি টিম সীতাকুণ্ড-এর পক্ষে উপস্থিত ছিলেন আবু তাহের, নুর উদ্দিন, রাজু আহম্মেদ, মাসুদ রানা, নুরুল আজম ও রহিতসহ সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবক। তাঁদের নিরলস শ্রম ও আন্তরিকতায় পুরো কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই মহতী কার্যক্রম বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থান ও দূর প্রবাসে অবস্থানরত দাতা ও শুভানুধ্যায়ীদের অবদান অনস্বীকার্য। তাঁদের সার্বিক সহযোগিতায়ই এতিম ও দ্বীনি শিক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে। এ জন্য ইমারজেন্সি টিম সীতাকুণ্ড সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মানবিকতা, সহযোগিতা ও দ্বীনি চেতনার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।



https://www.facebook.com/share/1HLvQCbic1/