October 28, 2026, 3:32 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মো: রাজু মিয়া

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মো: রাজু মিয়া

গোপালগঞ্জের মুকসুদপুরে মরহুম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাদ আসর ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং মুকসুদপুর থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি ফরিদ আহমেদ মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুকসুদপুর প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

সভাপতির বক্তব্যে মো. ছিরু মিয়া মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, “তিনি কেবল বিএনপির চেয়ারপারসনই ছিলেন না, বরং আপোষহীন নেতৃত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।” তিনি বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ জাতীয় পর্যায়ে অর্জিত বিভিন্ন সাফল্যের কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মণ্ডল এবং সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহাবুব হাসান বাবর।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমেদ মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, মরহুম বেগম খালেদা জিয়া দীর্ঘদিন সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন এবং পরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার পারিবারিক ইতিহাস, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, রাজনীতিতে তার অংশগ্রহণ এবং গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান তুলে ধরেন। পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ও রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন সৌদি আরবের জিঝানস্থ আবু আরিস জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি, সাবেক সেনা কর্মকর্তা এবং হাকীমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ও ভাইস প্রিন্সিপাল আলহাজ হাফেজ মাওলানা মো. নূরুল্লাহ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান লেবু, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া ও সামচুল আরিফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া, আইনবিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ এবং কার্যকরী সদস্য নুর আলম শেখ, মো. নিয়ামুল ইসলাম, নূর আসাদ মৃধা, আশিক উন নুর দিপু ও কামরুল মিয়া।



https://www.facebook.com/share/1HLvQCbic1/