জিয়াউল হক আনছারী
বান্দরবান
সব শিশুরা শিক্ষা আলো আলোকিত হবে, নিজেদের গ্রামের স্বাধীনতা, স্বকীয়তা, সংস্কৃতি আর ঐতিহ্যের হাসি-খুশিতে ভরে উঠবে সব শিশু। প্রান্তিক জনপদে সকল শিশুরাও রাষ্ট্রীয় সুযোগ -সুবিধা আর অধিকার নিয়ে বেঁচে থাকবে তা আমাদের প্রত্যাশা। শিশুদের বিদ্যালয় গুলোর বড় বড় ইটের অট্টালিকা বা দালান কোঠায় নির্মাণ না হতে পারে। কিন্তু প্রান্তিক জনপদে নানান বাঁধা আর সীমাবদ্ধতা কারনে অল্পতেই হলেও পিছিয়ে পড়ার শিশুদের চারদেয়ালে বেড়ায় ঘর আর মাটিতে বসে পাঠদান করতে পারাটা তাদের জন্য বড় আনন্দে। আজকের এমনি কিছু ছোট ছোট উদ্যোগ আর সৃষ্টিশীল কার্যক্রম সমূহ তুলে ধরেছি। পাহাড়ের এখনো অনেক জায়গায় রয়েছে যেখানে প্রাথমিকে গন্ডি পেড়িয়ে যাওয়া কষ্টকর। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার আগের পরিবারের অভাব অনটনে ফলে বিদ্যালয় থেকে ঝড়ে পড়ে যায়। বর্তমান শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী সকল শিশুর বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা। কিন্তুু কার খবর কে রাখে, তাও আবার দূগর্ম পাহাড়ি জনপদ।
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম, দুছড়ি, সোনাইছড়ি আর বাইশারী ইউনিয়নের কিছু এলাকা এখনো গুণগত ও মানসম্মত শিক্ষা আলো থেকে শিশুরা বঞ্চিত রয়েছে। আমরা চেষ্টা করেছি মাত্র। বর্তমানে বিএনকেএস ঘুমধম, বাইশারি ও সোনাইছড়ি এ ৩টি ইউনিয়নে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।নানান বাঁধা আর সীমাবদ্ধতা মধ্যে অল্পতে হলেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিশুরা যাতে করে অ, আ, ক, খ, A, B C, D, 1,2,3 ১,২,৩ শিখার অনুকূল পরিবেশের নিজেদের তৈরি করতে পারে তা আমাদের একমাত্র প্রচেষ্টা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বনামধন্য বেসরকারী উন্নয়ন সহযোগী ব্র্যাকের সহায়তায় বিএনকেএস ঝড়ে পড়ার শিশুদের বিদ্যালয়মুখী করা ও বিদ্যালয়ের যাওয়ার উপযোগী শিশুদের সরকারী বিদ্যালয়ের যাওয়া উপযোগী করার লক্ষ্যে ব্রিজ ও প্রি- প্রাইমারী শিক্ষা প্রকল্প চলমান রেখেছি। বর্তমান ২০২৫ সালে প্রি-প্রাইমারি ও ব্রীজ স্কুল গুলোতে ৩২০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। হতে পারে আমাদের প্রচেষ্টা গুলোর খুবই সামান্য তারপর এর অবদান বা ভবিষ্যতে শিশুদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কোন একদিন সে অবদান দৃশ্যমান হবে বলে বিশ্বাস করি।।
বিএনকেএস কৃতজ্ঞতা স্বীকার করছে অত্র উপজেলা সরকারী প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও শিশুর অভিভাবকদের।।
শিশুর অভিভাবকদের আবারো আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই কমিউনিটি ভাবে নিজ শিশুদের পাঠদানের জন্য বিদ্যালয় ঘর নির্মাণ করে সহায়তা করেছেন এবং নিয়মিত মাসিক সভায় অংশগ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন।
ঠিক তেমনি ভাবে আজ নাইক্ষ্যংছড়ি উপজেলার উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাকের সহযোগিতায় বান্দরবানে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস বাস্তবায়নের শিক্ষা প্রকল্প সম্পর্কে তুলে ধরলাম। আসুন সবাই শিশুদের পাশে থাকি, প্রতিটি শিশুর যেন বিদ্যালয়ে যেতে পারি তা নিশ্চিত করি।।
প্রকল্প : ব্র্যাক ব্রিজ শিক্ষা প্রকল্প এবং প্রি – প্রাইমারী শিক্ষা প্রকল্প।
বাস্তবায়নে: বিএনকেএস
সহযোগিতায়: ব্র্যাক