October 27, 2026, 6:51 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

দক্ষিণ হালিশহরে গাউছিয়া কমিটি ৩৯ নং ওয়ার্ড শাখার অভিষেক: মানুষের খেদমত করলে আখেরাতে সওয়াব নিশ্চিত

মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )

দক্ষিণ হালিশহরে গাউছিয়া কমিটি ৩৯ নং ওয়ার্ড শাখার অভিষেক: মানুষের খেদমত করলে আখেরাতে সওয়াব নিশ্চিত

মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )
আন্জূমান এ রহমানিয়া সুন্নিয়া ট্রাষ্টের আওতাধীন ইপিজেড থানাস্থ ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড গাউছিয়া কমিটি বাংলাদেশ এর ২৮ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান ০৯ জানুয়ারি, শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও আন্জূমান এ রহমানিয়া সুন্নিয়া ট্রাষ্টের মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার।
প্রধান বক্তা ছিলেন ইপিজেড থানা গাউছিয়া কমিটির আহ্বায়ক রোকন উদ্দিন মাহমুদ খলিল, আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর কমিটির অর্থ সেক্রেটারি ও আন্জূমান এ রহমানিয়া সুন্নিয়া ট্রাষ্টের অন্যতম সংগঠক মোঃ কমরুদ্দীন সবুর , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দর থানা গাউছিয়া কমিটি অন্যতম সংগঠক মোঃ জাহাঙ্গীর সাহেব, বিশিষ্ট আলেমদ্বীন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী বক্তা আলহাজ্ব মাওঃ মোঃ ইউনুছ যুক্তিবাদী, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, সংগঠক নূর মোহাম্মদ খান।
অনুষ্ঠানের সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক -মোঃ মনিরুল হক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ- সভাপতি মোঃ নূর উদ্দিন শরীফ দিদার, সিনিয়র মোঃ শফিউল আলম,সা: সম্পাদক মোঃ সেলিম কোম্পানি, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক, অর্থ সম্পাদক মোঃ রাসেদ পারভেজ , সহ- সাধারণ সম্পাদক মোঃ জাহেদ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য এডভোকেট মোসাহেব উদ্দিন বলেন, গাউছিয়া কমিটির সদস্যগণ কমিউনিটির গণ মানুষের সেবা করার মাধ্যমে জান্নাতের মেহমান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
এই খেদমতের উচিলায় মহান আল্লাহ তায়ালা গাউছিয়া কমিটির ভাইদের নিশ্চিত জান্নাত দান করবে। আজকের শপথের মাধ্যমে নেতৃবৃন্দরা আগামীর প্রত্যাশায় নতুন কিছু ভালো ও নেক কাজ উপহার দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
পরিশেষে বিশেষ মোনাজাত ও তবারুক বিতরণ করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/