October 29, 2026, 2:59 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ত্রিশালে সড়ক দুর্ঘটনা: বিকল বাসে ধাক্কা, মাহেন্দ্র চাপা পড়ে লোকালয়ে ঢুকে যায় বাস

মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

ত্রিশালে সড়ক দুর্ঘটনা: বিকল বাসে ধাক্কা, মাহেন্দ্র চাপা পড়ে লোকালয়ে ঢুকে যায় বাস

সংবাদ: নিজস্ব প্রতিবেদক MD FORID HOSSEN
Multimedia correspondent
শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার সময় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উকিলবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল যাত্রীবাহী বাসের পেছনে ঢাকা-গামী আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বিকল বাসটি সামনের দিকে ছিটকে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্র থ্রি-হুইলারকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারানো বাসটি লোকালয়ের ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সহায়তা করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সংখ্যা জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে কিছু সময় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/