ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০৫-০২-২০২৬ খ্রি. তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় কমিশনার মহোদয় উপস্থিত সকলের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে গ্রহণ করেন। তিনি তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও বাহিনীকে সমন্বিতভাবে একসাথে কাজ করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনসহ বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, র্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও সভায় জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভায় আগত প্রতিনিধিবৃন্দ নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।