October 28, 2026, 5:50 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে হ্যাঁ ও না ভোট প্রসঙ্গে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

নাটোর জেলা করেসপন্ডেন্ট মোঃ শাহিন আলম

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে হ্যাঁ ও না ভোট প্রসঙ্গে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

‎নাটোর জেলা করেসপন্ডেন্ট মোঃ শাহিন আলম

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে হ্যাঁ ও না ভোট প্রদানের বিষয়টি নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ১৪ই জানুয়ারি বুধবার বড়াইগ্রাম উপজেলার ভরতপুর পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হয়।
‎সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম অনার্স কলেজের প্রাক্তন প্রভাষক লোকমান হাকিম। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার এবং হ্যাঁ ও না ভোট প্রদানের সুযোগ ভোটারদের স্বাধীন মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম পৌরসভার প্রাক্তন কমিশনার ওয়াজেদ আলী। তিনি বলেন, ভোটারদের সচেতন অংশগ্রহণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।
‎অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম পৌরসভার সচিব মোঃ জালাল উদ্দিন, বড়াইগ্রাম অনার্স কলেজের সহকারি প্রভাষক জাহাঙ্গীর কবির মানিক এবং বড়াইগ্রাম পৌর কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল।
‎বক্তারা বলেন, হ্যাঁ ও না ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে এ ধরনের অবহিতকরণ সভা অত্যন্ত কার্যকর। সভা শেষে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সচেতন থাকার আহ্বান জানানো হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/