August 4, 2026, 12:47 pm
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

তারেক রহমানের প্রত্যাবর্তনে ২০টি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত

Reporter Name

সংবাদ ঃ মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমন নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনায় ২০টি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে রাজধানীতে আসতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে এই বিশেষ ট্রেন সার্ভিসের পরিকল্পনা করা হয়েছে।
বিশেষ ট্রেনগুলো দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্ব ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। এতে করে সড়ক ও মহাসড়কে যানজট কমবে এবং যাত্রীদের ভোগান্তি হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময় অনুযায়ী স্পেশাল ট্রেনগুলো পরিচালনা করা হবে।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/