October 28, 2026, 11:44 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দলীয় সিদ্ধান্ত অনুসারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে শোডাউন করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা জমায়েত হয়ে দুপুর ১টার পর প্রবল বৃষ্টির মধ্যেই র‌্যালি, মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ইজিবাইকে শোডাউন বের করেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হয়।

এতে অংশ নেন জয়পুরহাট-২ আসনের বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল এবং কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।



https://www.facebook.com/share/1HLvQCbic1/