August 4, 2026, 11:28 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটে।

Reporter Name

মোঃ মানসুরুল হক রবিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে একনজর দেখতে ঢাকার ৩০০ ফিটে অবস্থান করছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ও পৌর বিএনপির অন্তত ২০ হাজার নেতাকর্মী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান জিএস মোঃ আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক রবিনসহ সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ও এক নজর দেখতে ঢাকার ৩০০ ফিটে চলে গেছেন। এসব নেতাকর্মীরা রেলগাড়ি,বাস, মিনিবাস, মাইক্রোবাস,প্রাইভেটকার ভাড়া করে দু’দিন আগে থেকেই ঢাকায় যাওয়া শুরু করেছেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম কাঞ্চন,অ্যাডভোকেট মনিরুল হক রাজন, আবুল হাসিম সবুজসহ অনেকেই বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার দেশে ফেরার কথা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। প্রিয় নেতাকে এক নজর সামনে থেকে দেখার জন্য ঢাকায় চলে এসেছি এবং ঢাকায় অবস্থান করে দেশনায়ক তারেক রহমানের আসার প্রহর গুনছি। পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব বলেন উপজেলার ০৬ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী ঢাকায় এসেছেন। গত ২৩ ডিসেম্বর থেকে নেতাকর্মীরা আনন্দ নিয়ে ঢাকায় আসতে শুরু করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও হোসেনপুরের অধিবাসী মোঃ ছাদরুল আমিন অভিসহ অনেকেই বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজনের সাক্ষী হতে আমরা সবাই নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকার ৩০০ ফিটে এসেছি।



https://www.facebook.com/share/1HLvQCbic1/