October 28, 2026, 11:08 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে

Reporter Name

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়েরে বালিয়াডাঙ্গী উপজেলায় সাধারণ মানুষের জন্য ব্যাপক পরিসরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে এক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই মহোতী উদ্যেগ নিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব), ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে। আজ ( ৩০ জানুয়ারি ) শুক্রবার সকাল ১০ টার সময় থেকে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে বিভিন্ন রোগের উপর বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করবে। যে সকল সেবাহ সমুহ থাকছে , সাধারণ চিকিৎসাসেবাহ বিনা মূল্যে ওষুধ বিতরণ, ডায়বেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্ত চাপ (প্রেসার) পরীক্ষা দন্ত রোগ বিশেষজ্ঞ, (ডেন্টাল) চর্মও যৌন রোগ, নাক-কান বিশেষজ্ঞ (ইএনটি), র্সাজারি, শিশু ওস্ত্রী ও প্রসূতি, বক্ষ (চেস্ট), লিভার বিশেষজ্ঞ বাত ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার গন ছিলেন। উপস্থিত চিকিৎসক গণের নাম, ডাঃ আব্দুর রাজ্জাক রুবেল, ডাঃ শাকিল আহমেদ , ডাঃ উমর মারুফ, ডাঃ মিরাজ আলী , ডাঃ নাঈম ইসলাম, ডাঃ আব্দুল্লাহ, ডাঃ শাকির ,ডাঃ মোসাদ্দিক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ জাহিরুল ইসলাম, মহাসচিব (ড্যাব)ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ আবুল কেনান মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আয়োজকরা জানান, দরিদ্র ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন করা হয়েছে ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/