October 29, 2026, 4:39 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন গাজীপুর প্রতিনিধি

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

১১/০১/২০২৬
টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার অচিরপুর থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন রতন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন এস আই তুহিন । অভিযানের সময় অচিরপুর এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন রতনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

—

মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি



https://www.facebook.com/share/1HLvQCbic1/