জিয়াউল হক আনছারী
বান্দরবান | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান–৩০০ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার সকালে দলের জেলা সেক্রেটারি আব্দুল আউয়ালের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উপস্হিত ছিলেন অধ্যক্ষ রেজাউল করিম,এডভোকেট শাহাদাত,এডভোকেট আবু তালেব,বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আবু তালেবের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।