October 28, 2026, 10:10 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

জামাই-শ্বশুরকে মারপিট ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

কেশবপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে জামাই ও শ্বশুরকে অপহরণ করে বেধড়ক মারপিট এবং মুক্তিপণ বাবদ ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ সিদ্দীকুর রহমান (৪৫) তিনজনের নাম উল্লেখ ও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় অভিযোগকারী সিদ্দীকুর রহমানের জামাই ও তার শ্যালক মনিরামপুর বাজার থেকে কেশবপুরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পথে চিনেটোলা বাজারে পৌঁছালে পূর্বপরিচিত বিবাদীগণ শিমুল গাজী (৩৫), মোঃ নাজমুল গাজী (৩৭), মোঃ লেওকত গাজী এবং তাদের ১০/১২ জন অজ্ঞাতনামা সশস্ত্র সহযোগী পূর্বপরিকল্পিতভাবে তাদের পথরোধ করে।
সশস্ত্র বিবাদীগণ জামাই ও শ্যালককে জোরপূর্বক ধরে ভরতপুর চাতাল মোড়ে অবস্থিত একটি দোকানের ভিতরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর তারা হাতুড়ি, লোহার রড ও কাঠের লাঠি’র মতো প্রাণঘাতী অস্ত্র দিয়ে দুজনকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

মারপিটের একপর্যায়ে, বিবাদীগণ অভিযোগকারীর মেয়ের মোবাইল ফোন ব্যবহার করে সিদ্দীকুর রহমানকে জানায় যে, তিনি যদি অবিলম্বে ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) নিয়ে ঘটনাস্থলে উপস্থিত না হন, তবে তার জামাইকে হত্যা করে লাশ গুম করা হবে।

পরিবারের নিরাপত্তা ও জামাইয়ের জীবন রক্ষার কথা চিন্তা করে সিদ্দীকুর রহমান তাৎক্ষণিকভাবে উক্ত পরিমাণ টাকা নিয়ে ভরতপুর চাতাল মোড়ের ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে পৌঁছালে বিবাদীগণ তার কাছ থেকে ৩ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং সিদ্দীকুর রহমানকেও বেদম প্রহার করে গুরুতর আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তিনি কেশবপুর হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার থানায় অভিযোগ করেন।
মনিরামপুর থানার ওসি বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/