September 13, 2026, 5:23 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় বেগম খালেদা জিয়া

Reporter Name

জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় বেগম খালেদা জিয়া
জেলা প্রতিবেদক – মানিকগঞ্জ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

আজ বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার বিশাল জানাজা।

আজ দুপুরে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী কফিন নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন লাখো মানুষ।

জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সংসদ ভবনের চত্বর থেকে বিজয় সরণি পর্যন্ত পুরো এলাকা তখন জনসমুদ্রে পরিণত হয়েছিল।

সংসদ ভবনের জানাজা শেষে কফিন নিয়ে যাওয়া হয় পাশের চন্দ্রিমা উদ্যানে। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তাকে শহীদ প্রেসিডেন্ট

জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর জেল-জুলুমের জীবন পার করে

প্রিয় জীবনসঙ্গীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন এই নেত্রী।

দাফনের সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের সদস্য এবং দলীয়

নেতাকর্মীদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। কবরে মাটি দেওয়া শেষ হলে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

প্রিয় নেত্রীকে চিরবিদায় দিতে আসা সাধারণ মানুষের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় গায়েবানা জানাজা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের মতে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তার ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/