লালমনিরহাট -৩ (সদর) আসনে
জেলা প্রতিনিধি
মোঃ জাকিরুল ইসলাম!!
আজ ২৯ তারিখ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে আনন্দঘন পরিবেশে নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
দলীয় সূত্র জানায়, জাহিদ হাসান লিমন দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দলের দুঃসময়ে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীলতা, সাহসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখায় তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
স্থানীয় জাতীয় পার্টির নেতারা জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে জাহিদ হাসান লিমন লালমনিরহাট সদরের একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিকভাবে হয়রানির শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই তার বৈশিষ্ট্য।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও জাহিদ হাসান লিমন এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত। করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারকে আর্থিক সহায়তা, ধর্মীয় উৎসবে উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা লালমনিরহাট সদরে মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়নে বড় ভূমিকা রেখেছে এবং গৃহহীনদের জন্য গৃহনির্মাণে সহযোগিতাসহ নানা মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
দলীয় ও স্থানীয় সূত্র মতে, এসব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে লালমনিরহাট সদরে প্রায় আড়াই লক্ষ সাধারণ মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ও প্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মানুষ তাঁর ওপর আস্থা রাখেন এবং তাঁকে নিরাপদ ও নির্ভরযোগ্য নেতা হিসেবে বিবেচনা করেন।
এছাড়া লালমনিরহাট সদর ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাহিদ হাসান লিমনকে পাওয়ায় লালমনিরহাট সদর ছাড়াও পুরো লালমনিরহাট জেলার জাতীয় পার্টির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
মনোনয়ন দাখিল শেষে জাহিদ হাসান লিমন সাংবাদিকদের বলেন,
“আমি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করি। দলের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখেই রাজনীতি করেছি। লালমনিরহাট সদরের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে নিরাপত্তা, উন্নয়ন এবং একটি মানবিক সমাজ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
দলীয় সূত্র আরও জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জননেতা জি এম কাদের ঘোষিত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অন্যতম ভূমিকা রাখবে জাহিদ হাসান লিমন।