জয়পুরহাট সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কে কেন্দ্র করে আবারো উত্তেজনা
মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাঁধার মুখে কাজ বন্ধ রাখার পরে আজ শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঐ এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি সদস্যরা টহল জোরদার করেছে । এর আগেও পর পর দুই বার এই সিমান্তে কিছু কিছু অংশে ইত্যাদি মধ্যে কাটা তারের বেড়া নির্মাণ করেছে। আজকে আবারও সীমান্তের ঐ জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা।
গতকাল ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেয়ার চেষ্টা চলছিল।
বিষয়টি স্থানীয় জনসাধারণ টের পেয়ে জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফ কে বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরবর্তীতে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার হয়েছে । বর্তমানে ঘোনাপাড়া সীমান্তে গ্রামবাসীর মধ্যে আতংক ও থমথমে অবস্থা বিরাজ করছে।