চট্টগ্রামে ফুটবল কোচের্স এসোসিয়েশনের ম্যাচ প্রিপারেশন ও রেসপনসিবিলিটিস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )
দেশের ফুটবল খেলার সত্যিকারের মান উন্নয়নে এবং ক্লাব/ সংস্থার আয়োজনে বাফুফের দিক নির্দেশনা স্বচ্ছ ভাবে পালনে চট্টগ্রামে ফুটবল কোচের্স এসোসিয়েশনের উদ্যোগে ম্যাচ প্রিপারেশন ও ম্যাচ ডে জব রেসপনসিবিলিটিস শীর্ষক এক সেমিনার
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামর কনফারেন্স হলে ৭ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র কোচ ও সাবেক ফুটবলার মোঃ নজরুল ইসলাম লেদুর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তারকা ফুটবলার ও ফটিকর্স এফসি’র হেড কোচ মাসুদ পারভেজ কায়সার।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও দাবা ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম,সিজেকেএস’র সাবেক সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি একেএম শহীদুল ইসলাম।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কোচ এম এ কাশেম,এম শামসুউদ্দিন, নাজিম উদ্দিন নাজু,এম হায়দার কবির প্রিন্স, মোঃ সারোয়ার হোসেন, মোঃ একরাম আফসারী, মোঃ আলী,নেজামত নেজাম সহ কোচের্স এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে দীর্ঘ বছর পর এধরনের সেমিনার ও কর্মশালার আয়োজন করায় সকল সদস্যরা খুবই উৎসাহ- আনন্দ প্রকাশ করেছেন।
আগামীতে আরো ভালো মানের সেমিনার আয়োজন করে তৃণমূলের ফুটবল উন্নতির জন্য সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন