October 28, 2026, 9:00 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গোবিন্দগঞ্জে ৫কেজি গাঁজা জব্দসহ কারবারি গ্রেফতার

Reporter Name

গোবিন্দগঞ্জে ৫কেজি গাঁজা জব্দসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ গাঁজাসহ রাসেল হোসেম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২-৩৫ মিনিটে গোবিন্দগঞ্জ থানার একটি টিম মাদকবিরোধী চেকপোস্ট ডিউটি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের লকারে থাকা একটি কালো ব্যাগ থেকে বিশেষ কায়দায় মোড়ানো ৫ (পাঁচ) কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মোঃ রাসেল হোসেন রানা (২৮) নামে এক যাত্রীকে আটক করা হয়। তিনি বরগুনা জেলার আমতলা উপজেলার বাসিন্দা।

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে,তাহার মামলা নং ২৮/২০২৬ তাকে গোবিন্দগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/