April 14, 2026, 2:14 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জের একটি ফিলিং স্টেশনে জ্বালানি না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আনুমানিক পৌনে ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ চালকরা একটি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, যার ফলে বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।

স্থানীয়দের দাবি, সকাল থেকে স্টেশনটিতে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকলেও তা সরবরাহ করা হচ্ছিল না। এতে তেল নিতে আসা চালকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং একপর্যায়ে তারা সড়ক অবরোধে বাধ্য হন।

অবরোধে অংশ নেওয়া চালকদের অভিযোগ, অজ্ঞাত কারণে জ্বালানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তারা মনে করেন, পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে কোনো সমন্বয়হীনতার কারণে সাধারণ ভোক্তাদের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, পর্যাপ্ত জনবল না থাকায় জ্বালানি সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়েছে। অতিরিক্ত সময় কাজের চাপে কর্মীরা অনুপস্থিত থাকায় সাময়িকভাবে সেবা বন্ধ রাখতে হয়েছে।

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সরিয়ে দেয়। পরে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/