April 14, 2026, 2:13 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত

Reporter Name

গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত

মোঃ মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুরে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক নবম শ্রেণির শিক্ষার্থীকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে ৯ এপ্রিল (দুপুর ১২টার দিকে) ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার অনুষ্ঠান চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় একই ইউনিয়নের উদবারিয়া গ্রামের মঈনুলের ছেলে, দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজ, লালনের ছেলে তারেক ও হাসানের নেতৃত্বে ১০-১২ জন শিক্ষার্থী মিলে নবম শ্রেণির শিক্ষার্থী মিরাজ ও সাপাই রাইসুলের ওপর হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে একই গ্রামের শাহানুরের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণকে লক্ষ্য করে হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে।
পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত শ্রাবণ জানান, তিনি বর্তমানে গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুলে নবম শ্রেণিতে অধ্যয়ন করছেন এবং নানাবাড়ি শিকারপুরে থেকে পড়াশোনা করেন। নিজ গ্রামের স্কুলের অনুষ্ঠান দেখতে গিয়ে তার ওপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা বোরকার ভেতর থেকে হাতুড়ি বের করে তাকে আঘাত করে এবং তাদের পরিবারের সদস্যরাও এতে সহযোগিতা করে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান, আহত শ্রাবণের মাথায় দুই স্থানে মোট ছয়টি সেলাই দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শের-আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে ঘটনার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিদ্যালয় এলাকায় ছিল না বলে জানা গেছে। তিনি বিস্তারিত জানার চেষ্টা করছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।# মোঃ মাসুদ রানা, ০১৭৫৫১৭৮৭১২/০৯.০৪.২৬



https://www.facebook.com/share/1HLvQCbic1/