August 2, 2026, 4:05 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

গোপালগঞ্জে তিন সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক গ্রহণ, প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জে তিন সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক গ্রহণ,
প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের জন্য নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। এ সময় মোট ২৮ জন প্রার্থী প্রতীক গ্রহণ করেন।

গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৫-এ ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। এ আসনে বিএনপির মো. সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার নিজ নিজ দলীয় প্রতীক পান।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এম. আনিসুল ইসলাম ঘোড়া, আশ্রাফুল আলম ফুটবল এবং মো. কাইউম আলী খান কলস প্রতীক বরাদ্দ পান।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর–কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৬-এ মোট ১২ জন প্রার্থী প্রতীক গ্রহণ করেন। দলীয় প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন বিএনপির কে. এম. বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা ও গণফোরামের শাহ মফিজ।
এ আসনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন, এম. এইচ. খান মঞ্জু হরিণ, মো. সিরাজুল ইসলাম সিরাজ টেবিল ঘড়ি, রনী মোল্লা তালা এবং উৎপল বিশ্বাস ফুটবল প্রতীক বরাদ্দ পান।

অপরদিকে গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) সংসদীয় আসন-২১৭-এ ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করা হয়। এখানে বিএনপির এস. এম. জিলানী, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ এবং এনপিপির শেখ সালাউদ্দিন নিজ নিজ দলীয় প্রতীক গ্রহণ করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ফুটবল এবং গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীক বরাদ্দ পান।

প্রতীক বরাদ্দ শেষে সংশ্লিষ্টরা জানান, প্রতীক পাওয়ার মধ্য দিয়ে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম আরও গতিশীল হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/