September 11, 2026, 11:50 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে জনসেবায় এআই প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ, পরে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name

গোপালগঞ্জে জনসেবায় এআই প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ, পরে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

প্রশাসনিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি সেবার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানও আয়োজন করা হয়।

সোমবার (১৫ জুন ২০২৬) জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সরকারি সেবাকে আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব করার ক্ষেত্রে এআই প্রযুক্তির সম্ভাবনা এবং বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে আধুনিক ডিজিটাল টুলস ব্যবহারের বিকল্প নেই।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

পরে জেলা ক্রীড়া অফিস, গোপালগঞ্জের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর অংশ হিসেবে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সাঁতার প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সরকারি সেবায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/