August 3, 2026, 5:57 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে অর্থ উপদেষ্টা ও কেবিনেট সচিব

মোঃ মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,

গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে অর্থ উপদেষ্টা ও কেবিনেট সচিব

মোঃ মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,

নাটোরের গুরুদাসপুর উপজেলার মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও কেবিনেট সচিব ড. শেখ মো. আব্দুর রশিদ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় তাঁরা স্টেডিয়াম প্রাঙ্গণে উপস্থিত হয়ে চলমান অবকাঠামো উন্নয়ন ও ক্রীড়া সুবিধার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। সরকার প্রতিটি উপজেলায় মানসম্মত ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। গুরুদাসপুর মিনি স্টেডিয়াম স্থানীয় ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, বৃহত্তম চলনবিল অঞ্চলের মানুষ খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ায় এটি অত্যন্ত আশাব্যঞ্জক। চলনবিল অধ্যুষিত গুরুদাসপুরে এমন একটি মিনি স্টেডিয়াম নির্মিত হওয়ায় এলাকার তরুণ সমাজ ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, চলনবিলকে পর্যটন নগরে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, পরিবেশ উপদেষ্টা পরিবেশ ভারসাম্য রক্ষায় কাজ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব। আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার।
পরিদর্শন শেষে অর্থ উপদেষ্টা ও কেবিনেট সচিব গুরুদাসপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসক আসমা শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজকে ধন্যবাদ জানান।# মোঃ মাসুদ রানা গুরুদাসপুর , ০১৭৫৫–১৭৮৭১২/ ১৬.০১.২৫



https://www.facebook.com/share/1HLvQCbic1/