October 29, 2026, 3:39 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

মো. মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

মো. মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুরে ব্যাটারিচালিত অটোগাড়ি ও ইঞ্জিনচালিত ইটবোঝাই ট্রলির সংঘর্ষে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি অটোগাড়িতে চালকসহ সাতজন কৃষিশ্রমিক যাত্রী ছিলেন। অটোগাড়িটি সামনের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে অটোগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোগাড়িটি উল্টে গিয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা সাতজনই আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত বাকি পাঁচজন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন-নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফসার মোল্লা (৬৫) এবং মোল্লাপাড়া গ্রামের হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।# মো. মাসুদ রানা , ০১৭৫৫১৭৮৭১২/০৩.০১.২০২৬



https://www.facebook.com/share/1HLvQCbic1/