October 28, 2026, 3:15 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গুরুদাসপুরে ভোরে ধারাবাহিক ছিনতাই, আতঙ্কে জনজীবন

Reporter Name

গুরুদাসপুরে ভোরে ধারাবাহিক ছিনতাই, আতঙ্কে জনজীবন

মোঃ মাসুদ রানা (নাটোর) প্রতিনিধি,

নাটোরের গুরুদাসপুরে ভোরে ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে পৌরসদরের খামারনাচকৈড় সরকারি জোহা কলেজের সামনে একই কায়দায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁচকৈড় তালুকদার পাড়ার মো. আনছু প্রামানিক ও জাহের শাহ ভোরে ভ্যানযোগে নয়াবাজার হাটে রসুন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মুখে গামছা পেঁচানো একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্র (চাপাতি) ঠেকিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
একই স্থানে চাঁচকৈড় মধ্যমপাড়া মসজিদের ইমাম মো. মোবিদুল ইসলাম মুবিন ফজরের আযান ও নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে একই কায়দায় ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার কাছ থেকেও নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
এছাড়া ফজরের নামাজের পর স্থানীয় এক মধ্যবয়সী নারী হাঁটতে বের হলে রোকেয়া মোড় এলাকায় তার গলায় চাপাতি ঠেকিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সাম্প্রতিক সময়ে পৌর এলাকায় অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানান এলাকাবাসী। এর মধ্যে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, একই বাড়ি থেকে ছয়টি গরু চুরি, মহিলা কলেজের দুই শিক্ষকের নামে পোস্ট অফিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠানো, পুলিশের এক এসআইকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, আনসার ভিডিপি ও ভূমি অফিসের ল্যাপটপ চুরি এবং গত ২ মে সরকারি কোয়ার্টারে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনাও ঘটেছে।
এ ধরনের ধারাবাহিক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।
এ প্রেক্ষিতে ৫ মে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উপস্থিতিতে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি এলাকাবাসীর।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “পুলিশ নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং মাঠে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।” # মো.মাসুদ রানা নাটোর (প্রতিনিধি) ০১৭৫৫১৭৮৭১৩/০৬.০৫.২৬



https://www.facebook.com/share/1HLvQCbic1/