October 28, 2026, 9:34 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাজীপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা ‘গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে’

মোঃ ফরিদ হোসেন | গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা
‘গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে’

মোঃ ফরিদ হোসেন | গাজীপুর প্রতিনিধি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে।
তিনি গতকাল বুধবার সকালে গাজীপুর সার্কিট হাউজে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
‘অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) তানিয়া তাবাসসুম, গাজীপুর জেলার তথ্য অফিসার শামীমা নাসরিন, সহকারী তথ্য অফিসার নাঈমুল হক, টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের সুপারিনটেনডেন্ট এবং গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক মোঃ এমরান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, শরিফ আহমেদ শামীম, ইকবাল আহমেদ সরকার, মজিবুর রহমান, খায়রুল ইসলাম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, মাসুদ রানা, আসাদুজ্জামান সাদ, রিপন আনসারীসহ জেলার প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা



https://www.facebook.com/share/1HLvQCbic1/