August 2, 2026, 9:10 pm
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

গাজীপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও লালন মেলা

Reporter Name

গাজীপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও লালন মেলা

গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন

গাজীপুরের লোহাগাছিয়া এলাকায় ফকির খালেক শাহের আখড়া বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও লালন মেলা। তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য মেলা ও সাংস্কৃতিক আয়োজনে লালনের দর্শন, মানবতাবাদ ও ভাবসংগীতকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করা হয়।
মেলার প্রতিটি দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা লালন শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। লালনের অসাম্প্রদায়িক চেতনা, মানবমুক্তি ও আত্মঅনুসন্ধানের দর্শনে মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত দর্শক-শ্রোতারা।
মেলা প্রাঙ্গণে ছিল খাবারের দোকান, কসমেটিকস, খেলনা ও বিভিন্ন পণ্যের অসংখ্য স্টল। এসব স্টল মেলায় আগত দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করে এবং মেলার প্রাণচাঞ্চল্য আরও বাড়িয়ে তোলে।
মেলার শেষ দিনে লালন শিল্পী সুমি তার হৃদয়ছোঁয়া পরিবেশনায় মঞ্চ মাতিয়ে রাখেন। তার কণ্ঠে পরিবেশিত লালনগীতিতে মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। শেষ দিনের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, যা এই লালন মেলার ব্যাপক জনপ্রিয়তা ও গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।
আয়োজকদের মতে, লালনের দর্শন ও সংগীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। শান্তি, মানবতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দিতে এই লালন স্মরণোৎসব ও মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
উল্লেখ্য, গাজীপুরে অনুষ্ঠিত এই লালন স্মরণোৎসব ও লালন মেলা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন মেলা হিসেবে সুপরিচিত



https://www.facebook.com/share/1HLvQCbic1/