গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া
গাইবান্ধা শহরের বিএনপি কার্যালয়ের সামনের কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।