July 30, 2026, 10:53 am
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

গাইবান্ধায় বাল্যবিয়ে প্রত্যাখ্যান: ৭ম শ্রেণির ছাত্রীর মায়ের ওপর নৃশংস হামলা।

Reporter Name

গাইবান্ধা রিপোর্টার | পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার মায়ের ওপর দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার পূর্বে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামে। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বিপু মিয়ার ছেলে স্বাধীন (২৬) দীর্ঘদিন ধরে প্রতিবেশী বুলবুল মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে উত্ত্যক্ত করে আসছিল এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিষয়টি মেয়ের পরিবার প্রত্যাখ্যান করলে এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্বাধীন।
অভিযোগ রয়েছে, ঘটনার দিন স্বাধীন হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল নিয়ে মেয়েটির মা শাকিলা বেগম (৩৫)-এর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্বাধীন ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/