October 29, 2026, 4:20 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাইবান্ধায় বালু বোঝাই ট্রাকের সংঙ্গে অপর একটি বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালকসহ দুই জন নিহত হয়েছেন।

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া

গাইবান্ধায় বালু বোঝাই ট্রাকের সংঙ্গে অপর একটি বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালকসহ দুই জন নিহত হয়েছেন।

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া

সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে থাকা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে চলন্ত বালুবাহী ট্রাকটির চালক ও তার সাথে থাকা এক ব্যাক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। থেমে থাকা ট্রাকে লোক না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নিহত ট্রাকের চালক আব্দুর রহিম (৪২) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আইয়ুব আলীর ছেলে এবং সাথে থাকা চাঁন মিয়া (৩৫) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার শিকার দুটি বালু বোঝাই ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/