October 28, 2026, 11:42 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাইবান্ধায় চাঞ্চল্যকর নারী বৃদ্ধার ধর্ষণকারীকে ঢাকা থেকে আটক।

মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধার সাদুল্যাপুরে বৃদ্ধা সাইদা খাতুন (৬৮) ধর্ষনকারী আইয়ুব আলী(৪০) কে আটক করেছে পুলিশ।

রবিবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের ইত্যাদি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সাদুল্যাপুর থানার আলীনগর গ্রামের আকবর আলীর পুত্র।

এর আগে গত মাসের ১৯ তারিখ সকাল ১০টার দিকে সাইদা খাতুন বাড়ির পাশে আধা কিলোমিটার দূরে আইয়ুব আলীর হলুদ ক্ষেতে ছাগল চড়াতে গেলে তাকে একাকী পেয়ে জোরপূর্বক ধর্ষণ। এসময় বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা এগিয়ে সে পালিয়ে যায়। পরে বৃদ্ধাকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

এঘটনায় ধর্ষনের শিকার সাইদা বেগমের পুত্র ময়নুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে এবং আসামীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করে।
দুই সপ্তাহ পর পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেফতার করে।

সোমবার বিকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা চাঞ্চল্যকর এই ঘটনা ও আসামী গ্রেফতার বিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস ব্রিফিং কালে এসব তথ্য নিশ্চিত করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/