July 29, 2026, 5:48 am
শিরোনাম:
বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন। মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা।

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছেঃ অধ্যাপক আলী রীয়াজ

সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছেঃ অধ্যাপক আলী রীয়াজমোঃ

সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদ-মর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোট নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। পলাতক ফ্যাসিবাদীরা দেশের মানুষকে বিভ্রান্ত করতে লুটপাটের টাকা খরচ করে এই পরিকল্পিত মিথ্যাচার করছে।
জনগণকে সত্যটা জানানোর মধ্য দিয়ে মিথ্যাকে পরাভূত করতে হবে। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, আলেম সমাজ, ছাত্র, আপামর জনতা নির্যাতিত-নিপীড়িত হয়েছেন। জুলাই সনদের প্রতিটি অক্ষর সেই শহিদদের রক্তেই রচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেইসব শহিদের রক্তের দায় আমরা যেন ভুলে না যাই।

অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে, গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নবীন প্রজন্মের জন্য একটি ভবিষ্যত তৈরি করার দায়িত্ব আমাদের সবার উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, যে প্রতিশ্রুতি আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, চব্বিশের গণঅভ্যুত্থানে ছিল, সেই ভবিষ্যতের বাংলাদেশ আমরা চাই কিনা তা নির্ধারণেই এবারের গণভোট।

বিগত দিনে দুর্নীতির ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে গণভোটে সরকারের তরফে প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক আলী রীয়াজ বলেন, দুর্নীতি ঠেকানোর কোনো পথ এত দিন পরেও প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের দেশে করা সম্ভব হয় নাই। সরকারী দলের লুটপাটকে উপেক্ষা করে বিরোধী দলকে দমনে দুর্নীতি দমন কমিশনকে বার বার ব্যবহার করা হয়েছে। বিদ্যমান সংবিধানে কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির সুযোগ নিয়ে এতদিন দুদককে এই হীন স্বার্থে ব্যবহার করা হয়েছে মন্তব্য করে আলী রীয়াজ বলেন, জুলাই সনদে এই বিদ্যমান ব্যবস্থাকে সংস্কারের কথা বলা হয়েছে। এছাড়া জনগণ গণভোটে সংস্কারের পক্ষে সম্মতি দিলে সরকারের আর্থিক বিষয়াদি তদারকির জন্যও সংসদে বিরোধী দলের নেতৃত্বে একাধিক কমিটি গঠন করা সম্ভব হবে, জানান আলী রীয়াজ।

জুলাই সনদ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এই সনদ কাগজে কালো কালিতে লেখা মনে হলেও এর প্রতিটি অক্ষর লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের শহিদের রক্ত দিয়ে। এই ত্যাগের মর্যাদা রক্ষা করতে এবং রাষ্ট্রের আমূল সংস্কার নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার বলেন, ফ্যাসিস্টরা এখন লুটপাটের টাকায় মিথ্যাচার ছড়িয়ে, অপপ্রচার চালিয়ে জাতির ঘুরে দাড়ানোর প্রয়াসকে ব্যর্থ করে দিতে চাইছে।

গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে আমরা এখানে এসেছি উল্লেখ করে মনির হায়দার বলেন, জুলাই সনদ আমাদের জাতির ভবিষ্যত গড়ার একটি স্থায়ী দলিল। এই সত্যটি জনগণকে বোঝালে মিথ্যা এমনিতে বিলীন হয়ে যাবে।

মনির হায়দার আরো বলেন, আমাদের পূর্বপুরুষরা একটা বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, যেখানে নাগরিকদের সমতা, মানবিক মর্যাদা ও ইনসাফ নিশ্চিত করা সম্ভব হবে। অথচ ৫৪ বছর পরে এসেও আমরা একটি বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য যুদ্ধ করছি। তিনি বলেন, যে পরিবর্তনের জন্য আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের পথ ধরে সেই প্রচেষ্টাকে সামনের দিকে নিয়ে যেতেই গণভোটের আয়োজন করা হয়েছে।

ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন উপস্থিত আলেম ওলামাগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণভোটের আয়োজন করা হয়েছে বান্দার হক, মজলুমের হক তাদের কাছে পৌছে দেয়ার জন্য। বিগত আমলে শত অত্যাচার- নির্যাতন করেও আলেমদের সত্য বলা থেকে বিরত রাখা যায় নাই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনারা ভূমিকা রাখলে সকল ভোট ‘হ্যা’ -এর পক্ষেই পড়বে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত) সিনিয়র সচিব পদমর্যাদা মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাগত বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/