August 2, 2026, 4:03 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুড়িগ্রামের ডিসির উঠান বৈঠক কে,এম,জাকির

কে,এম,জাকির রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুড়িগ্রামের ডিসির উঠান বৈঠক
কে,এম,জাকির

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি, ২২ জানুয়ারী, ২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ একটি উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন, যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরবেস আলী, একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজমুল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ কয়েকশো নারী-পুরুষ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
মোবাইলঃ01740453802



https://www.facebook.com/share/1HLvQCbic1/