October 29, 2026, 2:42 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

খান্দারপাড়া ইউনিয়নে মাদকবিরোধী জনসমাবেশ, মাদক নির্মূলে ঐক্যের আহ্বান

মো: রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

খান্দারপাড়া ইউনিয়নে মাদকবিরোধী জনসমাবেশ, মাদক নির্মূলে ঐক্যের আহ্বান

মো: রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে একটি বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এই জনসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম মুন্সী বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একটি পরিবার নয়, গোটা সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। মাদকবিরোধী আন্দোলনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসলাম মুন্সী। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জনসভায় খান্দারপাড়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জাফর শেখ, খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইরশাদ হাওলাদার, মিটুল শেখ, কবির মোল্লা, জাহাঙ্গীর মুন্সী, মাইনুদ্দিন শেখ, ইনামুল মল্লিক, প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ, দুলাল মেম্বার, কাবুল মেম্বার, লিংকন কাজী, অহিদ কাজী, আলমগীর শেখ, রাকিব মেম্বার, নিজাম লস্কর ও সুজন কাজী।

বক্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মত দেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/