October 28, 2026, 8:56 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

কুড়িগ্রাম রৌমারীতে এক বীর মুক্তিযোদ্ধা দানেশ আলীর মহাপ্রয়াণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম রৌমারীতে এক বীর মুক্তিযোদ্ধা দানেশ আলীর মহাপ্রয়াণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা দানেশ আলী আর নেই। তিনি অদ্য বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রৌমারী উপজেলার সুতির পাড় তার নিজ বাড়িতে ইন্তে*কাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু*কালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অদ্য সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা দানেশ আলীর নামাজে জানাজা বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকাল ১০টায় রৌমারী কেরামতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত্যু*কালে তার বয়স হয়েছিল আনুমানিক ১০৭ বছর।

তার ইন্তেকালে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বীর মুক্তিযোদ্ধা দানেশ আলী মহান মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে এলাকায় একজন সম্মানিত ও ত্যাগী মুক্তিযোদ্ধাকে হারালো বলে মনে করছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/