September 13, 2026, 5:17 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পিতা ও পুত্র নিহত

Reporter Name

কুড়িগ্রামে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পিতা ও পুত্র নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: ৬/৬/২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।
নিহতদের মধ্যে একজন দুলু মিয়া (২৮),তিনি কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার সিদ্দিক শেখের ছেলে। অপর পিতা সিদ্দিক শেখ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
স্থানীয় সূত্র ও নিহত দুলুমিয়ার চাচা শহিদুল ইসলাম জানান,আজ শনিবার সকালে একটি মোটরসাইকেলে পিতা ও পুত্র রংপুর যাওয়ার পথে রাজারহাটে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পুত্র দুলু মিয়া মারা যান। এ সময় পিতা সিদ্দিক শেখ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা দুজনেই পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের সিন্দুমতি ইউনিয়নের পঞ্চগ্রাম আলা বাক্স জোক মারি এলাকার বাসিন্দা।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০১৭১৮৬৮৫৪০৮



https://www.facebook.com/share/1HLvQCbic1/