October 28, 2026, 6:45 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী চুন্নুর মোরগ।

Reporter Name

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী চুন্নুর মোরগ।
————————————————————-
মোঃ মানসুরুল হক রবিন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে ধানের শীষ পেলেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম। বুধবার (২১ জানুয়ারী) রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে তিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রতীক ঘোষনার পরপরই বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সবাইকে সাথে নিয়ে এলাকার রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনে সক্রিয় দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৮ জন। এদের মধ্যে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামকে প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়ার পর মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে মশাল মিছিল,মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কিন্তু এতে কোনো প্রতিকার মেলেনি। তবুও বিএনপির চার হেভিওয়েট নেতা মনোনয়ন পত্র দাখিলের পর তিন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। গত মঙ্গলবার তিন প্রার্থীর মধ্যে সাবেক এমপি মাসুদ হিলালী, ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু রেজাউল করিম খান চুন্নু মনোনয়ন প্রত্যাহার করেননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোরগ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/