May 30, 2026, 5:08 am
শিরোনাম:
সদর থানার বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসন থানার বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ শিবপুরে ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৬টি গরু ও একটি পিকআপ অন্ধকারে রৌমারী: ঈদ আনন্দের মুখে অন্তহীন লোডশেডিংয়ের কালো ছায়া গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আসলাম হোসেন মাঝি। সাংবাদিককে হুমকি;মাদক ব্যবসায়ী ও যুবদল নেতাকে গ্রেফতাররে দাবিতে সাংবাদিকদের মানববন্ধন গাজীপুরে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত: হাতের ৫টি রগ কেটে যায়, ঢাকা রেফার থানচিতে শিশুকে ঘিরে অভিযোগ—কিশোর আটক, এলাকায় উত্তেজনা। গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার পরিদর্শনে জেলা প্রশাসকবন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া ১২ মে ২০২৬ খ্রিষ্টাব্দে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এসময় জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শন শেষে মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, “কারাগার শুধুমাত্র বন্দী রাখার স্থান নয়; এটি সংশোধন ও পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বন্দিদের মানবিক উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাঈন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে জেলা ম্যাজিস্ট্রেট কারা প্রাঙ্গণে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/