October 28, 2026, 10:27 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

Reporter Name

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান
মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

দুই মামলায় দুই জনের তিন মাসের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি মামলায় দুই জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
🗓 তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
📍 স্থান: দুর্বাটি, কালীগঞ্জ, গাজীপুর
অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী মোট ০২টি মামলা নিষ্পত্তি করেন। এসব মামলায় দুই জন আসামিকে প্রত্যেককে ০৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ অভিযানে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।
মামলাগুলো পরিচালনায় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মোঃ হায়াত্তুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা।
এ সময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না।



https://www.facebook.com/share/1HLvQCbic1/