November 1, 2026, 8:54 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

কলেজগেট ফুটওভার ব্রিজে ছিনতাইকারী আটক, পূর্ব থানায় হস্তান্তর

Reporter Name

📅 ২০ ডিসেম্বর মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি

গাজীপুরের কলেজগেট সফিউদ্দিন ফুটওভার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় এক ছিনতাইকারী এক নারী পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ও গলার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হিরোইনের টাকা জোগাড়ের উদ্দেশ্যে ছিনতাইকারীটি সুইচ গিয়ার দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীর কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই BD Youth Revolution–এর সদস্যরা এবং স্থানীয় সচেতন জনগণ দ্রুত এগিয়ে এসে যৌথভাবে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য পূর্ব থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে আসে এবং সাধারণ পথচারীরা BD Youth Revolution ও স্থানীয় জনগণের তৎপরতার প্রশংসা করেন। সংশ্লিষ্টরা জানান, মাদক ও ছিনতাইমুক্ত সমাজ গঠনে তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।
BD Youth Revolution তাদের বক্তব্যে জানায়, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে সংগঠনটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/