August 2, 2026, 7:24 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

কক্সবাজারে পিআইডির ৫ দিনের সঞ্জীবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )

কক্সবাজারে পিআইডির ৫ দিনের সঞ্জীবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )
চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান বলেছেন, সঞ্জীবনী প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ । এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, আত্ম-নির্ভরশীলতা অর্জন এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ ধরনের প্রশিক্ষণ সমাজে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপ-প্রধান তথ্য অফিসার ৮ জানুয়ারি কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)’র প্রশিক্ষণ একাডেমি সভাকক্ষে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের সঞ্জীবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।

উপ-প্রধান তথ্য অফিসার প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই, আর সঞ্জীবনী প্রশিক্ষণ সেই দক্ষতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীরা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ইতিবাচক চিন্তাধারা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।
আয়োজক প্রতিষ্ঠান, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এমন একটি সফল ও ফলপ্রসূ প্রশিক্ষণ আয়োজনের জন্য। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানাই ধৈর্য ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য।
তথ্য অফিসার আরো বলেন, আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি দক্ষ, সচেতন ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহনেওয়াজ, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন।

আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের তথ্য সহকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণর্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/