October 28, 2026, 3:33 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত প্রযুক্তি ও সমতায় কল্যাণে সমাজসেবার অগ্রযাত্রার অঙ্গীকার

হাবিবুর রহমান ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রযুক্তি ও সমতায় কল্যাণে সমাজসেবার অগ্রযাত্রার অঙ্গীকার
হাবিবুর রহমান
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও সমতা, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা সমাজসেবা অফিসার জয়তী দত্ত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলু মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হারুন রশিদ, সাইফুল এম বেফুল, দারিদ্র বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন, সমাজসেবা অফিসের কর্মকর্তা এস.এম. মশিউর আলম মুছা, ইউএসকা সপ্না দেবী, ইউএসকা শাহিন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভাতা প্রদান, পুনর্বাসন, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সমাজসেবার পরিধি আরও বিস্তৃত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা বলেন, “প্রযুক্তিনির্ভর সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। সমাজসেবাকে আরও মানবিক ও গতিশীল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
আলোচনা সভা শেষে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

 

ওসমানীনগর নিউজ

০৩/০১/২০২৬



https://www.facebook.com/share/1HLvQCbic1/