October 28, 2026, 3:41 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

এমন জানাজা দেশে আগে কেউ দেখেনি।

মো: জাকির হোসেন।

মো: জাকির হোসেন।

বিশেষ প্রতিনিধি।

এমন জানাজা দেশে আগে কেউ দেখেনি।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় রচিত হলো বুধবার।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়ার জানাজায়রাজধানী ঢাকায় নেমে আসে মানুষের ঢল।

জনসমুদ্র শব্দটিও কেন এই বিশালতার কাছে ম্লান হয়ে যায়।

বুধবার ৩১শে ডিসেম্বর বিকাল তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায়অংশ নিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউসহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা পরিণত

হয় মানুষের স্রোতে। যেদিকে চোখ যায় শুধু মানুষের মাথা আর মাথা। লাখো কন্ঠে কান্না জড়িত দোয়া ও নিরব শোক পুরো এলাকাকে ভারী করে তোলে।

জানাযা স্থল পূর্ণ হয়ে গেলে বীর ছড়িয়ে পড়ে উত্তর জাহাঙ্গীর গেট পশ্চিমে মিরপুর

রোড পূর্বে ফার্মগেট রোড হয়ে কাওরান বাজার বাংলা মোটর ও মগবাজার পর্যন্ত। মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে মানুষ ততদূর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানা যায় শরিক হন।অনেকের চোখে ছিল অশ্রু কেউবা হাত তুলে প্রার্থনা মগ্ন ছিল।

পুরান ঢাকার ৭০ অর্ধ ব্যবসায়ী হাজী আবুল কালাম বলেন ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা দেখেছিলাম

ভেবেছিলাম এমন দৃশ্য আর দেখবো না। আজ তার স্ত্রী জানা যায় এসে মনে হচ্ছে ইতিহাস আবার ফিরে এসেছে

ভালোবাসা জোর করে আদায় করা যায় না এটা আল্লাহর দান।

জানাযায় শুধু রাজনৈতিক নেতাকর্মী নয় অংশ নেন চাকরিজীবী শিক্ষার্থী ব্যবসায়ী খেটে খাওয়া দিনমজুর

সহ সর্বস্তরের মানুষ।ভিড়ের চাপে সংসদ ভবনের আশেপাশের ফুটপাত এমনকি নিকটবর্তী ভবনেরছাদও মানুষের উপস্থিতি দেখা যায়।

জানাজার ঠিক আগ মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর আবেগঘন বক্তব্য ও পরে তারেক রহমানের

দোয়া চাওয়ার মুহূর্ত পুরো এলাকায় আসে পিন পতন নীরবতা। দেশনেত্রীর বিদায়ে শোক যেন একযোগে ছুয়ে যায় সবাইকে।

এ জানা যায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও কূটনীতিকরা। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান জাপান সৌদি আরব সহ ৩২ টি দেশের প্রতিনিধিরা জানা যায় অংশ নেয়।

নির্ধারিত স্থানে দাঁড়িয়ে তারা প্রত্যক্ষ করেন বাংলাদেশের মানুষের এই আবেগঘন বিদায়।

জানাজায় নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মুল স্থানে প্রবেশ সীমিত থাকলেও নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নারী অশ্রু সজল চোখে দেশের প্রথম নারী

প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানান। এর মাধ্যমে সমাপ্তি হলো এক হাজারো মহাকাব্যের ইতিহাস। সমাপ্তি হলো৷ মহাকালের মহীয়সী এক নারীর অনন্ত যাত্রা।যার মহাপ্রণায়ে৷ রচিত হলো এক নতুন কাব্যিক ইতিহাস হাজার বছরের এক মহীয়সী নারী।

বিশ্লেষকদের মতে এই জানাজা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় গণজমায়েত।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম কারাবাস ও নানা প্রতিকূলতার মধ্যেও ক্ষমতার বাইরে থেকেও কিভাবে একজন নেতা গণ মানুষের হৃদয় স্থান করে নিতে পারেন এই বিদায় তারই প্রমাণ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/