ঈশ্বরদীতে ১৫ জানুয়ারি ২০২৬ রাজশাহী রেঞ্জ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ বাপ্পি মোল্লা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি
উক্ত মাসিক অপরাধ সভা ডিসেম্বর ২০২৫ মাসের গুরুত্বপূর্ণ স্কুলেন্স ডাকাতি,খুন, চুরি,মামলার রহস্য উদঘাটন,অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারসহ জেলার সার্বিক কার্যক্রম মূল্যায়নে রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের পর্যালোচনায় রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে পাবনা শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করেন।
পাবনা জেলা পুলিশ প্রথম স্থান অধিকার করায় রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয় ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা প্রদান করেন।পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব, মোঃ আনোয়ার জাহিদ পাবনা মহোদয় ক্রেস্ট গ্রহণ করেন।
ডিসেম্বর ২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে অসিত কুমার বসাক, এস আই (নিঃ)গোয়েন্দা শাখা পাবনা। ভাঙ্গুড়া ডাকাতি মামলা রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার।
জনাব বিজন সরকার, এস আই (নিঃ), স্কুলেন্স চুরি মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের জন্য শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হয়।
ডিসেম্বর ২০২৫ মাসের অস্ত্র উদ্ধারে এস আই (নিঃ), বেনু রায়,(পিপিএম), এস আই (নিঃ) জনাব অসিত কুমার বসাক, এস আই (নিঃ) জনাব মো: লতিফর রহমান, ঈশ্বরদী থানা, পাবনাগণ শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হয়।
মোঃ বাপ্পি মোল্লা
তারিখ ১৬/১/২৬