September 13, 2026, 5:29 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আহবাবুল হকের পিতার মৃত্যুতে লুনা ও ওসমানীনগর উপজেলা বিএনপির শোক হাবিবুর রহমান

Reporter Name

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হক আহবাবের পিতা এবং উমরপুর ইউনিয়নের বর্তমান সদস্য চেরাগ আলী মেম্বার (চেরাগ আলী মেম্বার ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাবা তাহসিনা রুশদীর লুনা। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এছাড়া পৃথক শোকবার্তায় শোক ও সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব এস. টি. এম. ফখর উদ্দিন চেয়ারম্যান দয়ামীর ইউপি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। তারা মরহুম চেরাগ আলী মেম্বারের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু।

ওসমানীনগর নিউজ
২২/১২/২০২৫



https://www.facebook.com/share/1HLvQCbic1/